মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন: আইআরআই জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে, বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপকভাবে সমর্থন করছে।

জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে, উত্তরদাতাদের ৭০ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মদক্ষতা ভালো।

আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশিরা অগ্রগতি দেখতে পাচ্ছেন—এটি স্পষ্ট। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা নির্দেশ করে।”

জরিপে আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের অংশগ্রহণের প্রবল আগ্রহ উঠে এসেছে।

  • ৬৬ শতাংশ মানুষ বলেছেন, “তাদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি”।
  • ২৩ শতাংশ বলেছেন, “তাদের ভোট দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে”।

এছাড়া, ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহানা কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উচ্ছ্বাস দেখায় যে চলমান সংস্কার পদক্ষেপ ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত গবেষণা পরিচালনা করে, যাতে নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে সংস্থাটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারে কাজ করছে।

সংস্থাটি গত অক্টোবরে একটি প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে এবং তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে। আইআরআই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য সীমিত পর্যবেক্ষণ মিশনও মোতায়েন করবে।