ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ (বিডি ইকোনমি): চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশে। এ সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১২,০১৭.৫৪ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইএমইডির দেওয়া উপাত্ত অনুযায়ী, এই বাস্তবায়নের হার গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় কম। বিগত অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ৫.০৯ শতাংশ, যখন মোট ব্যয় হয়েছিল ১২,১৫৮.২৭ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩,০৮,৯২৪.৮৬ কোটি টাকার এডিপি বরাদ্দ দিয়েছে, যা আগের অর্থবছরের ২,৩৮,৬৯৬ কোটি টাকার চেয়ে বেশি।
বিগত বছরগুলোর প্রথম তিন মাসের এডিপি চিত্র: আইএমইডির ধারাবাহিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মতো সাম্প্রতিক বছরগুলোতেও অর্থ বছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নে মন্থর গতি পরিলক্ষিত হয়েছিল:
- ২০২৪-২৫ অর্থবছর: বাস্তবায়নের হার ছিল ৪.৭৫ শতাংশ এবং ব্যায় ছিল ১৩,২১৫.৩০ কোটি টাকা।
- ২০২৩-২৪ অর্থবছর: প্রথম তিন মাসে বাস্তবায়নের হার ছিল ৭.৫০ শতাংশ (ব্যয় ২০,৬০৯.৫৫ কোটি টাকা)।
- ২০২২-২৩ অর্থবছর: প্রথম ত্রৈমাসিকে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮.৫৫ শতাংশ, যেখানে ব্যায় হয়েছিল ২১,৮৯৫.৫৬ কোটি টাকা।
সেপ্টেম্বর মাসের একক পারফরম্যান্স: একক মাস হিসেবে চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে উন্নয়ন প্রকল্পে মোট ৬,৩০৭.৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে, যা চলতি বছরের মোট বার্ষিক বরাদ্দের ২.০৪ শতাংশ।
অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসে উন্নয়ন ব্যয় হয়েছিল ৬,৪৪৩.৪৪ কোটি টাকা, যা তৎকালীন বার্ষিক বরাদ্দের ২.৭০ শতাংশ ছিল। সর্বশেষ এই তথ্যে দেখা যাচ্ছে, বার্ষিক বরাদ্দের অনুপাত এবং প্রকৃত ব্যয়—উভয় দিক থেকেই সেপ্টেম্বরে উন্নয়ন ব্যয় বিগত বছরের একই মাসের তুলনায় কম ছিল।
উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে থাকা আইএমইডি দেশের বার্ষিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি করে এবং প্রতি মাসে এর অগ্রগতির তথ্য প্রকাশ করে থাকে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি
ঢাকা, ২৫ অক্টোবর (বিডি ইকোনমি): চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশে। এ সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ১২,০১৭.৫৪ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।