মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা

ঢাকা, ২৭ অক্টোবর (বিডি ইকোনমি): বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সিস্টেমিক ঝুঁকি মোকাবেলা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে এক জাতীয় কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম ক্যাম্পাসের ৩১০ নম্বর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিআইবিএম কনফারেন্স প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় দেশের আর্থিক ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে মতামত বিনিময়ের জন্য নীতিনির্ধারক, জ্যেষ্ঠ ব্যাংকার, শিক্ষাবিদ ও গবেষকেরা একত্রিত হন।

সকাল ৯:৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অধিবেশন শুরু হয়। এতে স্বাগতম বক্তব্য দেন বিআইবিএম-এর অধ্যাপক এবং কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. প্রশান্ত কুমার ব্যানার্জি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

কারিগরি অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশের সাবেক মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং সোনালী ব্যাংক পিএলসি-এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সম্মানিত অধিবেশন প্রধান (ডিস্টিনগুইশড সেশন লিডার) হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি ব্যাংকিং খাতের বর্তমান প্রধান প্রধান ঝুঁকি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করেন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। পরবর্তীতে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজারুল ইসলাম। কর্মশালা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক ড. আশরাফ আল মামুন।