বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
ঋণখেলাপির সংস্কৃতি থেকে ব্যাংক লুটপাট: আর্থিক খাতের দুর্দশার জন্য দায়ী করলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ পাবনায় কৃষি ও এসএমই উদ্যোক্তাদের ২.৭০ কোটি টাকার ঋণ বিতরণ করল ব্যাংকসমূহ অভিবাসী শ্রমিকের সুরক্ষা ও শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনের আহ্বান বিএলএস-এফইএস যুব সম্মেলনে সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ

পাবনায় কৃষি ও এসএমই উদ্যোক্তাদের ২.৭০ কোটি টাকার ঋণ বিতরণ করল ব্যাংকসমূহ

ঢাকা, ২৮ অক্টোবর (বিডি ইকোনমি): পাবনায় আয়োজিত এক টাউন হল সভায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৭ জন কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তার মাঝে ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ মঞ্জুরি পত্র ও চেক বিতরণ করেছে বিভিন্ন তফসিলি ব্যাংক।

আজ বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকার স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়নের উদ্দেশ্যে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসি, পাবনা আঞ্চলিক কার্যালয় যৌথভাবে লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির সমন্বয় করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পাবনায় কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক, ৩ শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।