বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন

ঢাকা, ২৭ অক্টোবর (বিডি ইকোনমি): বাংলাদেশের ক্রমবর্ধমান নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে চার দিনের আনুষ্ঠানিক সফর শেষ করেছে অস্ট্রেলিয়ার একটি ক্লিন এনার্জি প্রতিনিধিদল। গত ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলা এই সফরে প্রতিনিধিদলটি সরকারি-বেসরকারি খাতের কর্মকর্তা, বিনিয়োগকারী ও জ্বালানি খাতের অংশীদারদের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। রিনিউয়েবল এনার্জি কাউন্সিল এশিয়া-প্যাসিফিক (রিক্যাপ), স্মার্ট এনার্জি কাউন্সিল এবং অস্ট্রেডের সহযোগিতায় বিএসআরইএ এই সফর স্থানীয়ভাবে সমন্বয় করে।

সফরের গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি:

  • ২৪ অক্টোবর: সফরের প্রথম দিনে প্রতিনিধিদলটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগের সুযোগ ও নীতিগত সহায়তা নিয়ে আলোচনা হয়।
  • ২৫ অক্টোবর: ক্লিন এনার্জি মার্কেট ব্রিফিং, ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়।
  • ২৬ অক্টোবর: অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) আয়োজিত সেমিনারে কার্বন নিঃসন্ত্রণ ও জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুৎ বিভাগের সচিবের সঙ্গে পৃথক বৈঠক করে।
  • ২৭ অক্টোবর: সফরের শেষ দিনে প্রতিনিধিদলটি বুয়েটে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন ও প্রদর্শনীতে অংশ নেয়। পরে বিএসআরইএ আয়োজিত “ডায়ালগ উইথ দ্য অস্ট্রেলিয়ান ক্লিন এনার্জি ডেলিগেশন” শীর্ষক সংলাপে অংশ নেন তাঁরা।

বিনিয়োগের সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার: সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের রুফটপ সোলার, সোলার ইরিগেশন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এবং স্থানীয়ভাবে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি তৈরির বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোলার পাওয়ার জেনারেশন, গ্রিড ইন্টিগ্রেশন এবং ইলেকট্রিসিটি মার্কেট অপারেশনে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।

তবে এই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে স্থিতিশীল নীতি, নির্ভরযোগ্য পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং দাপ্তরিক সমন্বয় প্রয়োজন বলে উল্লেখ করেছে বিএসআরইএ। পাশাপাশি উচ্চ সুদের হার ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ঘাটতি দূর করতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। বিএসআরইএ আশা প্রকাশ করেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারদের মধ্যে স্থায়ী অংশীদারত্ব ও যৌথ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।