রবিবার ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার

ঢাকা, ১৮ অক্টোবর (বিডি ইকোনমি): পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সংযোজন বিনিয়োগের তথ্য সহজলভ্য করা, বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণ সহজতর করা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের এক অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাফিজ আল তারিক।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি এবং মার্কোপোলো এআই-এর মধ্যকার কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর বিনিয়োগ সেবা সম্প্রসারণের লক্ষ্যে “এন্ড-টু-এন্ড ইনভেস্টমেন্ট জার্নিকিপাওয়ার্ড বাই এআই” শীর্ষক একটি উদ্যোগের উদ্বোধন করা হয়। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো এআই-ভিত্তিক বিশ্লেষণ ও অটোমেশনের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করা, বিনিয়োগকারীদের ডেটা-ভিত্তিক অন্তর্দৃষ্টি প্রদান করা এবং পুঁজিবাজারকে আরও দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

গ্রাহকদের পরিবর্তনশীল জীবনযাত্রার কথা উল্লেখ করে নাফিজ আল তারিক বলেন, জেনারেশন জেড এবং পরবর্তী প্রজন্মের আর্থিক চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ঐতিহ্যগত আর্থিক পরামর্শ সেবা সাধারণত উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য হলেও, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ও এআই-চালিত রোবো-অ্যাডভাইজরি সেবার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক সঞ্চাকারীরা সহজে ব্যক্তিগত পরামর্শ ও তথ্য পেতে পারবেন।

শিল্পের দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত রূপান্তর:

লঙ্কাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মাহবুবুল আনাম জানান, গ্রাহকসেবার মানোন্নয়ন ও বাজার বিশ্লেষণে দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সব ধরনের ডিজিটাল রূপান্তরকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে লঙ্কাবাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীসহ পুঁজিবাজারের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লঙ্কাবাংলা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের মোট লেনদেনের প্রায় ৬০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এআই যুক্ত হওয়ার ফলে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিগত বছরগুলোতে পুঁজিবাজারে তরুণদের সম্পৃক্ততায় কিছুটা ঘাটতি দেখা গেছে, যা দূর করতে প্রযুক্তিভিত্তিক সেবার কোনো বিকল্প নেই। এছাড়া ডিএসইর নতুন ওয়েবসাইটের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে তা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বিদ্যমান তথ্যগত ও কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের শুধু আর্থিক বিবরণী নয়, বরং সহজেই বোধগম্য তথ্য এবং প্রয়োজনীয় আর্থিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।