রবিবার ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সার্কফাইন্যান্সের কার্যক্রম জোরদার ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড: টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার ধারে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল ব্যাংক

সোনার ভরি ২ লাখ ১০ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪০৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম প্রথমবারের মতো দুই লাখ ১০ হাজার টাকা ছাড়িয়ে গেল।

শনিবার (২৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম রোববার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে।সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে মূল্য বৃদ্ধির প্রধান কারণ হলো বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে।নতুন দাম অনুযায়ী, বিভিন্ন মানের সোনার প্রতি ভরির দাম নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:

দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বিভিন্ন মানের রুপার প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে: ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।