বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সার্কফাইন্যান্সের কার্যক্রম জোরদার ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড: টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার ধারে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল ব্যাংক বায়োটেকনোলজিতে যৌথ ডিগ্রি ও উচ্চতর গবেষণা বাড়াতে বাউবি ও এনআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমাসের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করল পেট্রোবাংলা আইএমএফের পূর্বাভাস: ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে ৩.২ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার আশঙ্কা ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয়

সার্কফাইন্যান্সের কার্যক্রম জোরদার ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ঢাকা, ১৪ অক্টোবর (বিডিইকোনমি): সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও জোরদার করা এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও আর্থিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান.

থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপ বার্ষিক সভা ২০২৬-এর সাইডলাইনে রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর ইয়াংচেন চপেলের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অভিমত ব্যক্ত করেন.

বৈঠককালে গভর্নর রহমান আঞ্চলিক আর্থিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন যে, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ দক্ষিণ এশিয়ায় উভয় দেশের পারস্পরিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে.

উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানগণ সার্কফাইন্যান্সের কার্যক্রম, দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং এই উচ্চপর্যায়ের বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে অভিহিত করেন.

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির ডেপুটি গভর্নর উগিয়েন চোদেন উপস্থিত ছিলেন.