বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত এমডিদের কর্মমূল্যায়নে ১০০ নম্বরের ফ্রেমওয়ার্ক জারি করলো বাংলাদেশ ব্যাংক বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’

ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক

ঢাকা,১৬ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) থেকে ঋণ আবেদনের প্রক্রিয়া সহজ ও সামঞ্জস্যপূর্ণ করতে স্থানীয় ব্যাক-টু-ব্যাক এলসির (ঋণপত্র) ওভারডিউ (মেয়াদোত্তীর্ণ) হিসেবে গণনার সময়সীমা ২৭০ দিনে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে সকল অনুমোদিত ডিলারদের (এডি) উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বক্কার সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, যোগ্য উৎপাদকদের বাল্ক বা পাইকারি আমদানির বিপরীতে ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো স্থানীয় ব্যাক-টু-ব্যাক এলসির দেনা পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বিবেচনা করতে পারবে। অর্থাৎ, ২৭০ দিনের মধ্যে বিল বকেয়া থাকলে তা ইডিএফ অর্থায়নের জন্য ওভারডিউ বা ঋণ খেলাপি হিসেবে গণ্য হবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডেফার্ড পেমেন্ট (বিলম্বে অর্থ পরিশোধ) সংক্রান্ত পূর্ব নির্দেশনার সাথে প্রচ্ছন্ন রপ্তানিকারকদের (ডিমড এক্সপোর্টার) ওভারডিউ স্ট্যাটাস নির্ধারণ প্রক্রিয়ার সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ফান্ডের জন্য আবেদন জমা দেওয়ার আগে অনুমোদিত ডিলারদের প্রচ্ছন্ন রপ্তানিকারকদের ওভারডিউ স্ট্যাটাস যাচাই করতে বলা হয়েছিল। অন্যদিকে, গত ১৩ আগস্ট জারি করা অপর এক সার্কুলারে ডেফার্ড পেমেন্টের ভিত্তিতে ব্যাক-টু-ব্যাক ইম্পোর্ট এলসি খোলার সর্বোচ্চ সময়সীমা ২৭০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। দুটি বিধিমালার মধ্যে অমিল দূর করতেই এই নতুন সমন্বয়।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে স্পষ্ট করেছে যে, ইডিএফ ঋণ পরিচালনা সংক্রান্ত অন্যান্য সকল বিদ্যমান নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।