মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত

ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিইকোনমি): চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কয়েক দফায় তরল জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন সমন্বয়ে লিটারপ্রতি প্রধান চার প্রকার জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানো হয়েছে।এই মূল্যবৃদ্ধির ফলে গত নয় মাসে দেশে জ্বালানি তেলের সামগ্রিক দাম প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকায় বিক্রি হয়েছিল।

সোমবার থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বরের এই ব্যবধানে লিটারপ্রতি দাম বেড়েছে—

  • ডিজেল: ৩৩ টাকা বা ৩২.৩৫ শতাংশ
  • কেরোসিন:৪১ টাকা বা ৩৫.৯৬ শতাংশ
  • পেট্রোল: ৪২ টাকা বা ৩৫.৫৯ শতাংশ
  • অকটেন: ৪৩ টাকা বা ৩৫.২৫ শতাংশ

টাকার অংকে সর্বোচ্চ ৪৩ টাকা লিটারপ্রতি বেড়েছে অকটেনের দাম।আর শতাংশের হিসেবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কেরোসিনের দাম (৩৫.৯৬%)।

ঐতিহাসিক তথ্যে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা।এর পরের বছর, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে দাম কিছুটা কমে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, পেট্রোল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকায় নেমে এসেছিল।

২০২৬ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গতিপথ (মাসভিত্তিক):

  • জানুয়ারি:বছরের শুরুতে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা নির্ধারণ করা হয়।
  • ফেব্রুয়ারি:সব ধরনের তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয় (ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা)।
  • মার্চ:ফেব্রুয়ারির নির্ধারিত দরই অপরিবর্তিত রাখা হয়।
  • এপ্রিল: ১৮ এপ্রিল পর্যন্ত মার্চ মাসের দর কার্যকর ছিল। এরপর ১৯ এপ্রিল দাম বাড়িয়ে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা করা হয়।
  • মে:১৯ এপ্রিলের নির্ধারিত এই মূল্য পুরো মে মাসজুড়ে বহাল ছিল।
  • জুন:ডিজেলের দাম অপিবর্তিত থাকলেও কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয় (ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা)।
  • জুলাই ও আগস্ট:জুনের নির্ধারিত দর জুলাই এবং আগস্ট মাসজুড়ে অপরিবর্তিত রাখা হয়।
  • সেপ্টেম্বর:সরকার প্রথমে আগস্টের দরই সেপ্টেম্বরে বহাল রাখার সিদ্ধান্ত নিলেও ২১ সেপ্টেম্বর থেকে চার প্রকার জ্বালানি তেলের দামই লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়িয়ে দেয়।