রবিবার ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু: নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৫ দফা নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ: বিআইসিএম ও বিএএসএম-এর সেমিনারে সচেতনতা ও জালিয়াতি রোধের ওপর জোর চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার ডেডিকেটেড কান্ট্রি ডেস্ক চালু BAEC scientist Dr M Khalid Hossain named among world’s top 2pc researchers for 4th consecutive year ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw>

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ৫ দফা নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

ঢাকা, ১১ অক্টোবর (বিডিইকোনমি): রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় সব তফশিলি ব্যাংককে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারের (বিআরপিডি সার্কুলার লেটার নম্বর- ৩৬) মাধ্যমে এই ৫ দফা নির্দেশনা জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, যত্রতত্র আবর্জনা ফেলা, মৌসুমী বৃষ্টিপাত, পানি জমে থাকা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিস্তার ঘটছে। এ প্রেক্ষাপটে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ৫ দফা নির্দেশনা:

  • তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও শনিবারের পরিচ্ছন্নতা অভিযান: ব্যাংকগুলোকে তিন মাসব্যাপী একটি বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং প্রতি শনিবার বাধ্যতামূলক পরিচ্ছন্নতা ও মশা দমন অভিযান পরিচালনা করতে হবে।
  • প্রজননস্থল ধ্বংস করা: প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র ও এটিএম বুথসহ এর আশপাশের চত্বর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ফেলে দেওয়া ফুলদানি, টিন, টায়ার এবং প্লাস্টিক বোতলের মতো পানি জমতে পারে এমন পাত্র ধ্বংস করতে হবে। ভবনের ছাদ, গ্যারেজ, এসি বা ফ্রিজের ড্রিপ ট্রে, পানির ট্যাংক এবং রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে।
  • আবাসিক কোয়ার্টারে সচেতনতা: অফিস চত্বরের পাশাপাশি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলোতেও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সচেতনতা নিশ্চিত করতে হবে।
  • নিয়মিত ফিউগেশন ও মশা তাড়ানোর ব্যবস্থা: সব অফিস কক্ষ এবং আশপাশের এলাকায় নিয়মিত মশা তাড়ানোর স্প্রে, ফগিং বা কয়েল ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • স্থানীয় সংস্থাকে সহযোগিতা: পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কার্যক্রমে পৌরসভা, স্থানীয় সরকার ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকারি সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।