রবিবার ২৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw> গ্রাম থেকে শহর—প্রতিটি মানুষের কাছে উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা পৌঁছে দেওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার

চট্টগ্রাম, ২৩ আগস্ট (বিডিইকোনমি) -গ্রাহকদের বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি বাড়াতে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এ উপলক্ষে আজ ২৩ আগস্ট (রোববার) নগরের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদানের জন্য ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো— গিফট বাস্কেটস ৪ইউ, র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড এবং সারপ্রাইজ চট্টগ্রাম

এছাড়া চট্টগ্রামের পরিবর্তনশীল ডাইনিং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘বারকোড রেস্টুরেন্ট’কে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে একই সাথে আতিথেয়তা, ফ্যাশন, স্বাস্থ্যসেবা ও ভ্রমণসহ বিভিন্ন খাতের ২১টি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে রবি। নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিউটি বুফে, সাইটলি, জি জি আইল্যান্ড, ওয়েল পার্ক হোটেল, শাজিনাজ হাসপাতাল লিমিটেড, আলো আই কেয়ার এবং সিমকো মার্টসহ অন্যান্য প্রতিষ্ঠান

অনুষ্ঠানে রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম রবি এলিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। আমাদের অংশীদারদের অবদানের স্বীকৃতি দিতে এবং গ্রাহকদের সেবার পরিধি আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ।”

অনুষ্ঠানে রবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নতুন চুক্তির ফলে রবি এলিট গ্রাহকরা এসব প্রতিষ্ঠানে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন।