মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম ব্যস্ত পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বিশেষ অফারে বাজারে এলো নতুন স্মার্টফোন<gwmw style="display:none;"></gwmw> ডিজিটাল জালিয়াতি রোধ ও সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ হয়রানি বন্ধ ও কমিশন পুনর্নির্ধারণের দাবিতে ১৫-১৬ অক্টোবর এলপিজি পরিবেশকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের লংটেং গার্মেন্টস<gwmw style="display:none;"></gwmw> ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা বাংলাদেশে যাত্রা শুরু করল টেটনের এআই নির্ভর বহনযোগ্য ‘মাই ইসিজি’ যন্ত্র

ব্যস্ত পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বিশেষ অফারে বাজারে এলো নতুন স্মার্টফোন

ঢাকা, ১২ অক্টোবর (বিডিইকোনমি): ব্যস্ত পেশাজীবী ও উদ্যোক্তাদের দৈনন্দিন কর্মব্যস্ততা এবং যোগাযোগের চাহিদাকে মাথায় রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৩২’। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন সব কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন সহায়তা দেবে।

ক্লায়েন্ট মিটিং, ডেলিভারি ট্র্যাকিং থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ—সব চ্যালেঞ্জের সঙ্গে তাল মেলাতে বাজারে এসেছে এই নির্ভরযোগ্য স্মার্টফোন। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে ভিভো ওয়াই৩২-তে রাখা হয়েছে ৪০° সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। এর মাধ্যমে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ৩৬ ঘণ্টা বাধাহীনভাবে ফোন কল করা সম্ভব। পাশাপাশি, একটানা ১৪ ঘণ্টা ম্যাপ বা নেভিগেশন এবং ২০ ঘণ্টা শর্ট-ভিডিও উপভোগ করা যায়।

ফোনটিতে বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এছাড়া দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ প্রযুক্তি।

দৈনন্দিন ব্যবহারের কঠিন পরিস্থিতি মোকাবেলায় ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার এবং পানি ও ধুলোবালি প্রতিরোধে আইপি৬৯ রেটিং। ফলে দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়া বা প্রতিকূল আবহাওয়ার ধুলোবালি ও পানি থেকে ফোনটি সুরক্ষিত থাকে। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডায়নামিক নোটিফিকেশন লাইটযুক্ত এই ফোনটি টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ—এই দুই আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে।

বিশেষ অফার ও পুরস্কার:

নতুন এই ফোনটি ক্রয়ে সীমিত সময়ের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ভিভো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট এবং ৯ মাস পর্যন্ত হায়ার পারচেজ কিস্তি সুবিধায় গ্রাহকরা এটি কিনতে পারবেন। এছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের জন্য রিরো প্যাড, ডাব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে সিলভার মেম্বারশিপ।