সোমবার ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

গ্রাম থেকে শহর—প্রতিটি মানুষের কাছে উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা পৌঁছে দেওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

রবির নেটওয়ার্ক আধুনিকায়ন গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, কল ড্রপ ২০ শতাংশ কমেছে

ঢাকা, ১৯ আগস্ট (বিডিইকোনমি) — দেশের বড় বড় শহরের পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উচ্চমানের এবং নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত “ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, টাওয়ার শেয়ারিংয়ের (টাকাকাঠামো ভাগাভাগি) সুযোগকে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে।

সরকারের জনবান্ধব পদক্ষেপের কথা তুলে ধরে ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহার করেছে। এসব সিদ্ধান্তের প্রকৃত সুফল যেন সাধারণ গ্রাহকরা সরাসরি পান, তা নিশ্চিত করতে তিনি অপারেটরদের তাগিদ দেন।

কল ড্রপ, প্যাকেজের মেয়াদ, ডাটা ও ব্যালেন্স সংক্রান্ত গ্রাহকদের নানা অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে, যাতে গ্রাহকরা তাদের শর্তাবলী, মেয়াদ ও অধিকার সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারেন।

একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার সুদীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের টেলিকম খাতে মালয়েশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সরকার, নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি ‘টিম অ্যাপ্রোচ’ বা সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

তিনি জানান, সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সরকার মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমানোর পদক্ষেপ নিয়েছে। দেশের প্রায় অর্ধেক মোবাইল গ্রাহক এখনও ফিচার ফোন ব্যবহার করছেন উল্লেখ করে তিনি তাদেরকে স্মার্টফোন ও ডিজিটাল ডাটা ব্যবহারের আওতায় আনার আহ্বান জানান।

বাংলাদেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত দক্ষতার প্রশংসা করে রেহান আসিফ আসাদ শিক্ষার্থীদের জন্য নিয়মিত ডাটা প্যাকেজের সঙ্গে এআই প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ যুক্ত করার জন্য অপারেটরদের অনুরোধ জানান।

অনুষ্ঠানে রবির চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি আহমেদ মেতাওয়ে আধুনিকায়ন প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

রবির তথ্যমতে, এই প্রকল্পের আওতায় বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের ৪,৮০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, কল ড্রপ ২০ শতাংশ কমেছে এবং ইনডোর কভারেজ আগের তুলনায় তিন গুণ উন্নত হয়েছে। এছাড়া বিদ্যুৎ-সাশ্রয়ী নেটওয়ার্ক আপগ্রেডের কারণে প্রতি জিবি ডাটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।