সোমবার ৩১ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মূল বেতনের সমান বোনাস পাচ্ছেন কর্মকর্তারা উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র: ৩ হাজার কোটি টাকার তহবিলের সুদহার কমিয়ে ৭% করল বাংলাদেশ ব্যাংক মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর ও তাফসীর বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ জুলাই (বিডিইকোনমি) — রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক টাওয়ারে আজ বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একমাত্র প্রতিনিধি মোহাম্মদ জহির হোসাইন।

এতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সময়ে এই আর্থিক প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ও কার্যক্ষমতার স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনক্রমে একমাত্র সংবিধিবদ্ধ প্রতিনিধি (statutory representative) হিসেবে মোহাম্মদ জহির হোসাইন সাময়িকভাবে ব্যাংকটির পর্ষদ তদারকি করছেন।