বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সার্কফাইন্যান্সের কার্যক্রম জোরদার ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড: টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার ধারে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল ব্যাংক বায়োটেকনোলজিতে যৌথ ডিগ্রি ও উচ্চতর গবেষণা বাড়াতে বাউবি ও এনআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমাসের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করল পেট্রোবাংলা আইএমএফের পূর্বাভাস: ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে ৩.২ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার আশঙ্কা ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয়

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড: টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ব্যাংকিং সেবা

ঢাকা, ১৪ অক্টোবর (বিডিইকোনমি): কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ডেটাবেজ সংস্করণ উন্নীতকরণের কাজের জন্য টানা দুই দিন বা ৪৮ ঘণ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।

আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা পর্যন্ত এই আপগ্রেডেশন কার্যক্রম চলার কথা রয়েছে। নির্ধারিত সময়ে ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে। এই কাজের কারণে নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ডিজিটাল লেনদেন, শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহক সেবা সম্পূর্ণ স্থগিত থাকবে।

গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধা এড়াতে জরুরি ব্যাংকিং লেনদেন ও কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন