ঢাকা, ১২ অক্টোবর (বিডিইকোনমি): ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর ২০২৬) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন।
আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর (ট্রেনিং) মোহাম্মদ আমির হোসাইন এবং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টিবৃন্দ।
৬০ দিনব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।