রবিবার ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার ডেডিকেটেড কান্ট্রি ডেস্ক চালু BAEC scientist Dr M Khalid Hossain named among world’s top 2pc researchers for 4th consecutive year ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ

মাভাবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দিলেন ঢাবি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বিডি ইকোনমি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

শনিবার বেলা ১১টায় ড. শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী উপাচার্য নতুন উপাচার্যকে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এর আগে গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. এবিএম শহিদুল ইসলামকে চার বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করেন।

এক নজরে ড. এবিএম শহিদুল ইসলাম: ড. শহিদুল ইসলাম টাঙ্গাইলের এক কৃতি সন্তান। তিনি টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের গ্লাসগোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ স্কলার’ হিসেবে এম.ফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে ক্যারিয়ার শুরু করা এই শিক্ষাবিদ ইতিপূর্বে সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (২০০৬-২০০৯) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যুরো অব বিজনেস রিসার্চ (BBR)’-এর পরিচালক এবং ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভবিষ্যৎ পরিকল্পনা: দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নতুন উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত একটি আধুনিক ও গবেষণাবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।” এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিপণন শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ড. শহিদুল ইসলাম দেশ-বিদেশে সুপরিচিত। তার একাধিক পাঠ্যপুস্তক ও গবেষণাধর্মী গ্রন্থ উচ্চশিক্ষায় রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়।