সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি

বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক

ঢাকা, ২০ মার্চ:-বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. এ. কে. এনামুল হক। বৃহস্পতিবার তিনি প্রতিষ্ঠানের সদ্য সাবেক মহাপরিচালক ড. বিনায়ক সেনের স্থলাভিষিক্ত হন।

অধ্যাপক এনামুল হক ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন পরিবেশ বিষয়ক অর্থনীতিবিদ হিসেবে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ বিশেষ করে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কৃষি এবং শহরের বিভিন্ন সমস্যা নিয়ে তার গবেষণা রয়েছে।

অধ্যাপক এনামুল বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং কানাডার অন্টারিওর গ্যলফ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস’–এর ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।