শুক্রবার ১২ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপীআন্তর্জাতিক কুইজ ফেস্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্ট আজ ১৬ এপ্রিল ২০২৫ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুইজ ফেস্ট উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মিসেস ফারজানা বাসার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইমন মোহতাসিন স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ফেস্টের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চাকে উদ্বুদ্ধ করতে কুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশ-বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই ফেস্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই কুইজ ফেস্টে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১শ’ টি টিম, মেগা কুইজে ৩০ টি টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০ টি টিম অংশগ্রহণ করছে। ‘ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের প্রতিযোগী এই ফেস্টে ভার্চুয়ালি যুক্ত হন।