শনিবার ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ০৯ অক্টোবর: রাজধানীর ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী যৌথ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভার শুরুতেই প্রয়াত অ্যালুমনাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাগত ভাষণে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাই স্বাধীনতা-উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত মূল লক্ষ্যে পৌঁছে দিতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্ডিন্যান্স অনুযায়ী ইসলামী ও সাধারণ শিক্ষার সঠিক সমন্বয় বজায় রেখে অনুমোদিত বিভাগগুলো চালুর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তিনি উপস্থিত ডেলিগেটদের সামনে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে এবং সংগঠনের অগ্রযাত্রায় সকল অ্যালুমনাইদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অর্থসম্পদক ডক্টর শরীফ উদ্দিন প্রামাণিক সংগঠনের অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি সকল অ্যালুমনাইদের সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম অ্যাসোসিয়েশনকে সার্বজনীন করার লক্ষ্যে জয়েন্ট স্টকে নির্ধারিত বিধি-বিধান ও অনুধারাগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রতি দৃষ্টিপাত করেন।

দিনব্যাপী এই সভার আলোচনা পর্বে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন উপকমিটি, বিভাগ ও জেলাওয়ারী দায়িত্বপ্রাপ্ত ডেলিগেটরা অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।