শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আন্তর্জাতিকবনদিবসউপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে সেমিনার



ঢাকা, এপ্রিল ১৭: আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে আজ ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে ‘বন ও খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসফাক আহমদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আলোচনায় অংশ নেন। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো ক্রমাগত চর্চার মধ্যে রাখতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিদিনই আমাদের কিছু না কিছু করা উচিৎ। এক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার সুযোগ রয়েছে। পরিবেশ সংরক্ষণের কার্যক্রমগুলো ব্যক্তি পর্যায় থেকে ধীরে ধীরে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। বসবাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।