মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছাড়াল ১০.৭২ বিলিয়ন ডলার<gwmw style="display:none;"></gwmw> বৈশ্বিক সাইবার ঝুঁকির মুখে ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত

মুরগি ও ডিমের কৃত্রিম সংকট নির্মাতাদের তথ্য চেয়েছে এফবিসিসিআই

ঢাকা, অক্টোবর ২৭: ডিম ও মুরগির বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টাকারীদের বিষয়ে ব্যবসায়ীদের কাছে তথ্য চেয়েছে শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

ফেডারেশনের প্রশাসক হাফিজুর রহমান ব্যবসায়ীদের জানান, সংকট সৃষ্টিকারীদের নেপথ্যের তথ্য সরকারকে দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার বিভিন্ন বাজার পরিদর্শনে ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআইয়ের মার্কেট মনিটরিং সেলের প্রশাসক এসব কথা বলেন। তারা ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের দাম ও সরবরাহ পরিস্থিতির হালনাগাদ তথ্য সংগ্রহ করে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সঙ্গে বৈঠকে অংশ নেন প্রশাসক হাফিজুর রহমান।

ডিমের দাম যৌক্তিক রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। প্রশাসক বলেন, এফবিসিসিআই বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায়।

তিনি বলেন, “কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের তথ্য আমাদের জানান। আমরা এই তথ্য সরকারের কাছে হস্তান্তর করব। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

হাফিজুর আরও বলেন, বাজারে ডিম ও মুরগির সরবরাহকারীর স্তরও তদারকি করা হবে।

বাজার স্থিতিশীল রাখতে এফবিসিসিআইয়ের সকল কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাপ্তান বাজার ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম।

তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে এবং চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ ঠিক রাখলে বাজার কমে আসবে।

এ সময় এফবিসিসিআই-এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র সমন্বয়ক প্রমুখ উপস্থিত ছিলেন।