বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল মোবাইল অপারেটর এয়ারটেল

ঢাকা, ১৭ আগস্ট (বিডি ইকোনমি)- নতুন ব্র্যান্ড পরিচয় ‘সার্কেল’ (Cirkle) নামে এক নতুন রূপান্তরের কথা ঘোষণা করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে দেশে এয়ারটেলের ১৬ বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহক সংযোগের ইতিহাস এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

রবি জানিয়েছে, এটি একটি ব্র্যান্ডের বিবর্তন, কোনো পরিচালনাগত পরিবর্তন নয়। ফলে এয়ারটেলের বর্তমান সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবেই ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন। এই প্রক্রিয়া চলাকালীন গ্রাহকদের বিদ্যমান ‘০১৬’ মোবাইল নম্বর, চলমান প্যাকেজ, সেবা এবং অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পূর্ণ অপরিবর্তিত ও নিরবচ্ছিন্ন থাকবে।

এ ছাড়া গ্রাহকদের সংযোগের সঙ্গে যুক্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট, লেনদেনের রেকর্ড এবং তথ্যাবলি সম্পূর্ণ সুরক্ষিত ও সচল থাকবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

তরুণদের প্রিয় ব্র্যান্ড এয়ারটেলের সমৃদ্ধ ঐতিহ্যকে ধরে রেখে ‘সার্কেল’ ডিজাইন করা হয়েছে দেশের ডিজিটাল-ফার্স্ট তরুণ প্রজন্মের প্রয়োজন মাথায় রেখে। এটি সাশ্রয়ী ও আধুনিক টেলিকম সেবার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তিনির্ভর ভবিষ্যতমুখী নানা ডিজিটাল সেবা অফার করবে।

উন্মোচন অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ শতারা বলেন, “১৬ বছর ধরে বাংলাদেশের তরুণদের সঙ্গে সঙ্গে এয়ারটেল বৃদ্ধি পেয়েছে। সংযোগের নতুন যুগে কেবল বেশি মানুষকে যুক্ত করাই মুখ্য নয়, বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের তারুণ্যদীপ্ত প্রজন্ম ভবিষ্যতে কীভাবে যুক্ত থাকবে, তা মাথায় রেখেই এয়ারটেলের বিবর্তিত রূপ ‘সার্কেল’ গড়ে তোলা হয়েছে। ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এলেও আমাদের মূল অঙ্গীকার একই থাকছে—নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সার্বক্ষণিক কানেক্টিভিটির মাধ্যমে মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসা।”

‘রিয়েল কানেকশন। অলওয়েজ অন।’ এই মূল ব্র্যান্ড প্রতিশ্রুতির অধীনে ‘সার্কেল’ বিনোদন, গেমিং, কনটেন্ট ক্রিয়েশন ও অনলাইন কমিউনিটিসহ গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের অংশ হতে চায়। একই সঙ্গে তরুণদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে উদ্ভাবনী সেবায় বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি।