বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহে ১৮.১% প্রবৃদ্ধি, সংগ্রহ ৩৪.৮৪ বিলিয়ন ডলার; রিজার্ভ ৩৫.৭৪ বিলিয়ন ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গ্রাহক ফোরাম’-এর বিএটি বাংলাদেশের ‘হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লশন পদে রায়হান আহমেদের যোগদান

মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ

ঢিাকা: মিরসরাইকে আলাদাভাবে দেখছি না, সার্বিকভাবে দেশের সব ইকোনমিক জোনের জন্যই একটি সমন্বিত পরিকল্পনা নেয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ইকোনমিক জোন থেকে যেন সরাসরি ট্রেন লাইন সংযুক্ত থাকে, যাতে পণ্য পরিবহন সহজ হয়।

মিরসরাই ইকোনমিক জোনসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) সাথে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে পণ্য পরিবহন আরো সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, মিরসরাইয়ের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই, তবে আমরা মিরসরাইকে আলাদাভাবে দেখছি না, সার্বিকভাবে দেশের সব ইকোনমিক জোনের জন্যই একটি সমন্বিত পরিকল্পনা নেয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ইকোনমিক জোন থেকে যেন সরাসরি ট্রেন লাইন সংযুক্ত থাকে, যাতে পণ্য পরিবহন সহজ হয়।

তিনি আরো বলেন, বর্তমানে ট্রাকে করে পণ্য ট্রেন পর্যন্ত নিয়ে যেতে হয়। আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে মিরসরাইসহ সব ইকোনমিক জোন থেকে সরাসরি ট্রেনে পণ্য বা কনটেইনার তোলা যায়।

এতে সময় ও খরচ দু’টিই কমবে, একই সাথে শিল্পকারখানাগুলোর কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মিরসরাই ইকোনমিক জোনে ট্রেন ও সড়ক- উভয় সংযোগ থাকবে কি না জানতে চাইলে শেখ মঈনুদ্দিন বলেন, অবশ্যই থাকবে। আমরা এমন একটি মাস্টার প্ল্যান করছি, যেখানে মিরসরাইসহ দেশের সব ইকোনমিক জোনের সাথে ট্রেন, সড়ক ও বন্দর যোগাযোগ সরাসরি যুক্ত থাকবে। এতে জাতীয় পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, রফতানি ও পণ্য পরিবহন ব্যবস্থা আরো শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।