সোমবার ১০ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ‘ন্যানো ঋণ’ চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ অনুসন্ধানে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক টাকায় বিদেশি ভ্রমণ প্যাকেজ বিক্রির সুযোগ পেলেন ট্যুর অপারেটররা: বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ পাবলিক সেক্টরে অটোমেশন সেবা নিশ্চিতে ডিজিটাল অবকাঠামো তৈরি সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ ১৮ অক্টোবর শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্ব দেই, মানসিক অসুস্থতাকে ততটা গুরুত্ব দেইনা কিংবা মানসিক কোন বিষয় অন্যকে জানাতে স্বাচ্ছন্দবোধ করি না। এ বিষয়টি ঠিক নয়।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের মাঝে নানারকম মানসিক চাপ তৈরি হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন। পরে, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টিএসসি চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্য বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালাসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।