বুধবার ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ:
ঋণখেলাপির সংস্কৃতি থেকে ব্যাংক লুটপাট: আর্থিক খাতের দুর্দশার জন্য দায়ী করলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ পাবনায় কৃষি ও এসএমই উদ্যোক্তাদের ২.৭০ কোটি টাকার ঋণ বিতরণ করল ব্যাংকসমূহ অভিবাসী শ্রমিকের সুরক্ষা ও শক্তিশালী ট্রেড ইউনিয়ন গঠনের আহ্বান বিএলএস-এফইএস যুব সম্মেলনে সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ

অনুমোদিত মূলধন দ্বিগুণ করে ৩,০০০ কোটি টাকা করলো ব্যাংক এশিয়া

ঢাকা, ৪ আগস্ট (বিডিইকোনমি) — পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি তাদের অনুমোদিত মূলধন (অ অথরাইজড ক্যাপিটাল) ১,৫০০ কোটি টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ৩,০০০ কোটি টাকা করেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) কর্তৃক যথারীতি অনুমোদিত এবং প্রত্যায়িত হয়েছে।

এছাড়া, মূলধন বৃদ্ধির এই সংশোধনের সাথে সঙ্গতি রেখে ব্যাংকের স্মারকলিপির (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) ৫ নম্বর ধারা এবং পরিমেল নিয়ামাবলীর (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) ৬ নম্বর ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত হয়েছে।