বুধবার ৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের মূল চালিকাশক্তি শিল্প কারখানার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: আইইইএফএ রিপোর্ট রপ্তানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বিটিএমএ ও বিজিএমইএর যৌথ আয়োজনে ‘বিটমা’ প্রদর্শনী সোয়িফটের নতুন ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমে বিশ্বের প্রথম ব্যাংক সিটি ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনুমোদিত মূলধন দ্বিগুণ করে ৩,০০০ কোটি টাকা করলো ব্যাংক এশিয়া সোনালী ব্যাংকের ৫ করপোরেট শাখায় ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা তুললো বাংলাদেশ ব্যাংক জ্বালানি নিরাপত্তা জোরদারে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ২০২৬ সালের প্রথমার্ধে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়ে ৫২৬.৬৯ কোটি টাকা পরিবেশবান্ধব উদ্ভাবনের মাধ্যমে জ্বালানি খাতের অলিপার্কিক ব্যবস্থার অবসান ঘটানো হচ্ছে: অর্থ উপদেষ্টা তিতুমীর রেমিট্যান্স প্রবাহে ১৫.৪ শতাংশ লাফ: জুলাইয়ে এলো ২৮৫ কোটি ডলার

অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক নয়: নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ব্যাংকিং পেশায় দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের আন্তঃব্যাংক কর্মসংস্থান বা উচ্চতর পদে নিয়োগের পথ সুগম করতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার (ব্যাংকিং ডিপ্লোমা) বাধ্যবাধকতা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর কিংবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর যদি ১৫ বছর পার করেন, তবে অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে তার জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পেশাগত গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে জারি করা এক সার্কুলারে বলা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আজকের নতুন নির্দেশনার ফলে অভিজ্ঞ ব্যাংকারদের জন্য সেই নিয়ম শিথিল হলো।

তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে, যারা এখনও ১৫ বছরের অভিজ্ঞতার কোটা পূরণ করতে পারেননি, তাদের জন্য আগের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তটি বহাল থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।