বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

নির্বাচনী তহবিল সংগ্রহে ডা. তাসনিম জারার চমক: ১৪ ঘণ্টায় জমা পড়ল সাড়ে ২৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা — ঢাকা-৯ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলে ব্যাপক সাড়া মিলেছে। সোমবার প্রচারণা শুরুর পর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তার তহবিলে জমা পড়েছে ২৩ লাখ ৬৮ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ডা. তাসনিম জারা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

অর্ধেক লক্ষ্যমাত্রা পূরণ: তাসনিম জারা জানান, তাদের নির্বাচনী ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অনুদান শুরুর মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। এই অভূতপূর্ব সাড়ায় তিনি দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্থিক স্বচ্ছতার অঙ্গীকার: তহবিল সংগ্রহের শুরু থেকেই স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিচ্ছেন এই প্রার্থী। তিনি ফেসবুক পোস্টে ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেন, “আপনাদের আগেই বলেছি আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করব। এই অ্যাকাউন্টগুলো শূন্য থেকে শুরু হয়েছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদের সম্পূর্ণ হিসাব দেওয়া হবে।”

বিকাশ লিমিট শেষ, অনুদান এখন ব্যাংকে: বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট অংকের অনুদান পাঠানোয় তাঁর ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের সীমা (লিমিট) শেষ হয়ে গেছে। ফলে বিকল্প হিসেবে তিনি এখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে সোমবার কার্যক্রম শুরুর মাত্র ৭ ঘণ্টার মাথায় ১২ লাখ টাকা জমা হওয়ার তথ্য জানিয়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মের এই প্রার্থীর স্বচ্ছতা এবং আধুনিক প্রচার কৌশল সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।