শনিবার ১৩ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা, জুন ১: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ০১ জুন ২০২৫ রবিবার দিনব্যাপী ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন হতে  হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। পরিবেশ সংরক্ষণের আন্দোলনে সারাবছর সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।