শনিবার ১৩ জুন, ২০২৬
সর্বশেষ:
ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ রোধে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর অবিলম্বে বাস্তবায়ন জরুরি: সাবেক গভর্নর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা করার প্রস্তাব, বছরজুড়ে দেওয়া যাবে রিটার্ন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট: উন্নয়ন ধারা সচল, সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর জোর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক, আবগারি শুল্কমুক্ত সীমা বেড়ে ৪ লাখ টাকা স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্ণাঙ্গ ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেট ২০২৬-২৭: সংস্কার প্রস্তাবকে ফিকির স্বাগত, তবে রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রোগীদের স্বার্থে হাসপাতাল খোলা রাখার সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ আগামীকাল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ এবিবির; এসএমই খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ

আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

ঢাকা, ১৭ মে: গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তজার্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর, বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর, বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি এবং আইসিডিডিআর, বি। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ; অ্যাকজেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার, আবুল কালাম মো: নাজমুল ইসলাম; হেড অফ রবি মার্কেটিং, মোঃ শওকত কাদের চৌধুরী প্রমুখ।

আইসিডিডিআর, বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স, মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।

এই অংশীদারত্ব প্রমাণ করে যে, রবি এলিট সবসময়ই তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে রবি এলিট গ্রাহকরা সহজে ও কম খরচে নির্ভরযোগ্য ও উচ্চমানের স্বাস্থ্যসেবা পাবেন।

বিশেষ এই অফার সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত তথ্য পাবেন রবির ওয়েবাসইট ও ‘মাই রবি’ অ্যাপ থেকে।

অনুষ্ঠানে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করতে সম্ভাব্য অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা। সম্ভাব্য এসব অংশীদারত্বের মধ্যে রয়েছে- রবি এলিট সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে ডিজিটাল সমাধান, গবেষণায় সহায়তার জন্য এআইভিত্তিক টুলস নিয়ে আসা, ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআর, বি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদানের জন্য তহবিল সংগ্রহের সুযোগ ইত্যাদি।