বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

অনুমোদন ছাড়া কেউ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ব্যবহার করতে পারবেন না: আইডিআরএ

ঢাকা, ৬ মার্চ:- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক প্রজ্ঞাপনে জানিয়েছে যে, কোনও বীমা কোম্পানিতে স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কাউকে নিয়োগ দেওয়া যাবে না।
একই সাথে, আইডিআরএ-এর অনুমোদন ছাড়া কেউ সিইও পদ ব্যবহার করতে পারবেন না।
বৃহস্পতিবার (৬ মার্চ) আইডিআরএ কর্তৃক এই বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
আইডিআরএ-এর নির্দেশনায় আরও বলা হয়েছে-
১. আইডিআরএ কর্তৃক অনুমোদিত না হলে কেউ সিইও পদ ব্যবহার করতে পারবেন না।
২. কাউকে সিইও (চলমান দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া যাবে না। কেউ দায়িত্বপ্রাপ্ত সিইও পদ ব্যবহার করতে পারবেন না।
৩. আইডিআরএ কর্তৃক সিইও নিয়োগের প্রস্তাব অনুমোদিত না হওয়া পর্যন্ত, সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে সিইওর দায়িত্ব দেওয়া যেতে পারে। এই ধরনের একজন কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ ব্যবহার করতে পারবেন।
৪. সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদমর্যাদার নীচের কোনও কর্মকর্তা আইডিআরএ-তে প্রেরিত চিঠিতে স্বাক্ষর করতে পারবেন না।