বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন ইসলামী ক্রেডিট কার্ডে অতিরিক্ত আয় ও বাড়তি জরিমানা নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ দিল বিএসইসি বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সচেতনতামূলক সভা ও রেলী ব্রোকারদের জন্য অভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার চান বিএসইসি চেয়ারম্যান: পাঁচ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন আইপিএফ তহবিলের ক্ষতিপূরণ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (বিডিইকোনমি): ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফল ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ বা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান শিক্ষক, কর্মকর্তা ও ঊর্ধ্বতন শিক্ষাবিদগণ। এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই অ্যাকাডেমিক মেধা চর্চার পাশাপাশি মূল্যবোধ, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ববৃন্দ নবীনদের বিশ্বমানের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনীমূলক বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় পরিবেশ ও সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

ওরিয়েন্টেশন পর্বে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব, লাইব্রেরি এবং প্রশাসনিক সেবাসমূহের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়মকানুন সম্পর্কেও তাদের বিস্তারিত অবহিত করা হয়।