বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইসলামী ক্রেডিট কার্ডে অতিরিক্ত আয় ও বাড়তি জরিমানা নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ দিল বিএসইসি বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সচেতনতামূলক সভা ও রেলী ব্রোকারদের জন্য অভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার চান বিএসইসি চেয়ারম্যান: পাঁচ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন আইপিএফ তহবিলের ক্ষতিপূরণ পাইপলাইন গ্যাসের ঘাটতি ও এলপিজির তীব্র সংকট: আন্তর্জাতিক ফ্রেইট খরচ বাড়ায় বিপাকে গ্রাহক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশি বিমান সংস্থার টিকিট কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ বাংলাদেশের সাফল্য, ‘বেস্ট অব নেশন’ পুরস্কার পেলেন মাশফি কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পাঁচ তারকা পরিবেশবান্ধব রিসোর্ট তৈরিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সচেতনতামূলক সভা ও রেলী

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিইকোনমি): ‘প্রতিটি স্পন্দন রক্ষা করুন’ (Don’t Miss a Beat) প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হৃদরোগ দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে হাসপাতালের অডিটোরিয়ামে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক খাদ্যভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে হৃদযন্ত্রকে ভালো রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় জীবনযাত্রার পরিবর্তন জরুরি।

তিনি আরও বলেন, শুধুমাত্র হৃদরোগের চিকিৎসাই নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধিতে হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারকে রোগীদের জন্য মানসম্মত ও সহানুভূতিশীল সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম ও সেবার মান ধরে রাখতে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের পরিচালক অধ্যাপক ড. খোরশেদ আলী মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, আইবিএফ-এর নির্বাহী পরিচালক এবং উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিফ কো-অর্ডিনেটর ও কার্ডিয়াক সার্জন ড. মো. সাখাওয়াত হোসেন শাকিল, চিফ কার্ডিয়াক সার্জন ড. এস.এম. জাকির খালেদ এবং ড. রহমতউল্লাহ আসিফ, ড. সৌমেন চক্রবর্তী, ড. সাকিফ শাহরিয়ার ও ড. মতিউর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, ধূমপান বার্জন, দৈনন্দিন শারীরিক পরিশ্রম এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর তাগিদ দেন।