বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ শতাংশ, এসেছে ৮.৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

ঢাকা, ১ অক্টোবর (বিডিইকোনমি): বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মুখে ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ (NS1) র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস অ্যাক্টিভিটি’ (STRIDES Activity)-এর মাধ্যমে এই ইউএস-মেড বা মার্কিন নির্মিত টেস্ট কিটগুলো সরবরাহ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের পাশাপাশি ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সহায়তা করবে।

বৃহস্পতিবার কুর্মিটোলা মাল্টিক্যার স্পেশালাইজড হাসপাতালে (কেএমএসএইচ) আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রিশিটা মাওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ডায়াগনস্টিক কিটগুলো হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা মাল্টিক্যার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে প্রতিনিধি দলটি হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সেবা প্রদান পর্যবেক্ষণ করেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রদান করা চিকিৎসা সরঞ্জামাদি পরিদর্শন করেন।