শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল

ঢাকা, ২৩ আগস্ট (বিডিইকোনমি) — চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনেই ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪৮ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত সময়ে অর্জিত এই রেমিট্যান্স আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের প্রাপ্ত ১৭১ কোটি ১০ লাখ (১.৭১১ বিলিয়ন) ডলারের তুলনায় ২৫.৬ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০ আগস্ট থেকে ২২ আগস্ট—এই তিন দিনেই দেশে ১১ কোটি ৭০ লাখ (১১৭ মিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে মোট পুঞ্জীভূত রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ (৫.০০৬ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ (৪.১৮৮ বিলিয়ন) ডলার, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে ১৯.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বৈধ ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহতের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।