ঢাকা, ৩০ সেপ্টেম্বর (বিডিইকোনমি): রাষ্ট্র মালিকানাধীন শরীয়াহভিত্তিক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর নিরীক্ষা (অডিট) কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের অডিট কমিটির সদস্য আসমা আক্তার, এফসিএ এবং মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, এফসিএ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের ৫টি ইউনিটের (এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক) ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-বিধান সঠিকভাবে পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।