শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

মধ্যপ্রাচ্যে পুনরায় কার্গো বুকিং শুরু করল চীনা শিপিং জায়ান্ট ‘কসকো’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ট্যাংকার পরিচালনাকারী ও শিপিং প্রতিষ্ঠান চীনের ‘কসকো’ (Cosco) বুধবার থেকে উপসাগরীয় দেশগুলোতে সাধারণ কার্গো কন্টেইনার শিপমেন্টের জন্য নতুন বুকিং নেওয়া শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে সাময়িকভাবে বন্ধ রাখার পর এই সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

কসকো-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, সুদূর প্রাচ্যের (Far East) দেশগুলো থেকে এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত এবং ইরাকে সাধারণ পণ্য পরিবহনের জন্য নতুন করে রিজার্ভেশন বা বুকিং দেওয়া যাবে। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে যেকোনো সময় এই বুকিং বা শিপমেন্ট সূচিতে পরিবর্তন আসতে পারে।

যদিও জ্বালানি তেল পরিবহন বা ট্যাংকার বুকিং পুনরায় শুরুর বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ইরানের সাথে কোনো আংশিক সমঝোতার ইঙ্গিত হতে পারে এই পদক্ষেপ। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কসকো এই অঞ্চলে তাদের কার্গো সেবা স্থগিত করেছিল।

হরমুজ প্রণালীর গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি: বিশ্বের জ্বালানি ও পণ্য বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে এই রুটে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের ২৫ শতাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ২০ শতাংশ এবং সার বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া চীনের মোট তেল আমদানির ৪৫ শতাংশ এবং এলএনজি আমদানির ২০ শতাংশ এই রুট দিয়েই দেশটিতে পৌঁছায়। এই প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং হু হু করে বাড়ছে তেলের দাম।