বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইসলামী ক্রেডিট কার্ডে অতিরিক্ত আয় ও বাড়তি জরিমানা নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ দিল বিএসইসি বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সচেতনতামূলক সভা ও রেলী ব্রোকারদের জন্য অভিন্ন ব্যাক-অফিস সফটওয়্যার চান বিএসইসি চেয়ারম্যান: পাঁচ প্রতিষ্ঠানের ১৭,৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন আইপিএফ তহবিলের ক্ষতিপূরণ পাইপলাইন গ্যাসের ঘাটতি ও এলপিজির তীব্র সংকট: আন্তর্জাতিক ফ্রেইট খরচ বাড়ায় বিপাকে গ্রাহক ভ্রমণ কোটার বাইরে আন্তর্জাতিক কার্ডে বিদেশি বিমান সংস্থার টিকিট কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ বাংলাদেশের সাফল্য, ‘বেস্ট অব নেশন’ পুরস্কার পেলেন মাশফি কক্সবাজারে ৫০০ মিলিয়ন ডলারের পাঁচ তারকা পরিবেশবান্ধব রিসোর্ট তৈরিতে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

ব্যাংক খাতের সংস্কারে অব্যাহত সহায়তার আশ্বাস এডিবি প্রতিনিধিদলের; গভর্নরের সাথে বৈঠক

ঢাকা, ১৩ আগস্ট (বিডিইকোনমি)- দেশের ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার, পুনর্গঠন এবং সার্বিক আর্থিক খাতের স্থায়িত্ব রক্ষায় বাংলাদেশ ব্যাংককে অব্যাহত সহায়তা ও সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াংয়ের (Yingming Yang) নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ এবং ফাইনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টসহ (এফএসএসপিডি) সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার, পুনর্গঠন ও মূলধন সরবরাহ (রিসিক্যাপিটালাইজেশন) এবং আর্থিক খাতের স্থায়িত্ব ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়। এসব ক্ষেত্রে এডিবির সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ব্যাংক খাতসহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগ ও প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইয়িংমিং ইয়াং বলেন, ব্যাংক খাতের এই সংস্কার প্রক্রিয়ায় এডিবি সার্বিক সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী।

উভয় পক্ষই বাংলাদেশে একটি আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।