মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw>

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৪.০৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি বৈচিত্র্যময় পণ্য উৎপাদন শিল্প স্থাপনের লক্ষ্যে সোমবার একটি জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দক্ষিণ কোরীয় এই প্রতিষ্ঠানটি তাবু, ক্যাম্পিং সামগ্রী, তৈরি পোশাকের আনুষঙ্গিক পণ্য (গার্মেন্টস এক্সেসরিজ) এবং ব্যাগ ও লাগেজ তৈরির কারখানা স্থাপনে ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জিন হো বে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

চুক্তি অনুযায়ী, পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড স্টিল, অ্যালুমিনিয়াম ও লোহার ফ্রেম; ফাইবারগ্লাস পোল; তাবু; স্লিপিং ব্যাগ; ক্যাম্পিং চেয়ার এবং বিভিন্ন ধরণের তাবুর আনুষঙ্গিক সরঞ্জাম তৈরি করবে। এছাড়া প্রতিষ্ঠানটি ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ এবং গার্মেন্টস এক্সেসরিজ হিসেবে টগল ও বিডস উৎপাদন করবে।

এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২,০০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিনিয়োগকে স্বাগত জানিয়ে মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের উচ্চ-প্রযুক্তি খাত, বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।