শনিবার ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিপিজিএমইএ-তে ২০ বছর ধরে নির্বাচনে অনিয়মের অভিযোগ: প্রশাসক নিয়োগ দিয়ে সুষ্ঠ  নির্বাচন দাবি সদস্যদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল এবং নিরপেক্ষ প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিলকৃত এক আবেদনে সদস্যরা সংগঠনের দীর্ঘ ২০ বছর ধরে নির্বাচন না হওয়া এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ।

আবেদনে উল্লেখ করা হয়, ২০০৪ সালের পর থেকে সংগঠনটিতে কোনো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়নি । অভিযোগ উঠেছে, বিগত সরকারের শাসনামলের প্রভাব খাটিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী গত দুই দশক ধরে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠনটি দখল করে রেখেছে এবং বর্তমানেও অনির্বাচিত সদস্যদের দ্বারাই এটি পরিচালিত হচ্ছে ।

বর্তমানে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তড়িঘড়ি করে একটি নামমাত্র নির্বাচনের পাঁয়তারা চলছে । সাধারণ সদস্যদের মতে, বর্তমান সভাপতি শামীম আহমেদ দায়িত্বে থেকেই নিজের অনুসারীদের নিয়ে পুনরায় ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছেন ।

কে. এম জহির ফারুক এবং কে. এম আলমগীর ইকবালসহ সংগঠনের বেশ কয়েকজন সিনিয়র সদস্য এই আবেদনটি করেন । তারা অভিযোগ করেন যে, সাবেক বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের আশীর্বাদপুষ্ট মো. জসীম উদ্দিন নিয়মনীতির তোয়াক্কা না করে কোনো এজিএম (AGM) বা বোর্ড মিটিং ছাড়াই একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন । এর মধ্যে কোনো ক্রয় কমিটি বা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে জমি ক্রয় এবং বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ অন্যতম ।

আর্থিক অনিয়মের বিস্তারিত উল্লেখ করে আবেদনে জানানো হয়, প্রায় ১৫ বছর আগে ৫ কোটি এবং ১ কোটি ৭৫ লাখ টাকা বোর্ডের অনুমোদন ছাড়াই একটি দুর্বল ও দেউলিয়া প্রায় লিজিং কোম্পানিতে ব্যক্তিগত স্বার্থে এফডিআর (FDR) করা হয়েছিল, যার কোনো হদিস বর্তমানে পাওয়া যাচ্ছে না । এছাড়া ৫ থেকে ১০ বছর ধরে চাঁদা প্রদান করেন না এমন সদস্যদের বকেয়া অবৈধভাবে মওকুফ বা রেয়াত দিয়ে সদস্যপদ নবায়ন করার মাধ্যমে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগও তোলা হয়েছে ।

এমতাবস্থায়, প্লাস্টিক শিল্পের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে একজন দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন সদস্যরা । একই সাথে আগামী ১৭ মে, ২০২৬ তারিখে ঘোষিত “একতরফা” নির্বাচনী তফসিল বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ।

সদস্যপদে জালিয়াতি: বিধি বহির্ভূতভাবে অযোগ্য ব্যক্তিদের সদস্য বানানো এবং দীর্ঘদিনের অনাদায়ী চাঁদা মওকুফ করে অবৈধভাবে সদস্যপদ নবায়নের অভিযোগ তোলা হয়েছে ।

নির্বাচন স্থগিতের দাবি: আগামী ১৭ মে, ২০২৬ তারিখে ঘোষিত নির্বাচনী তফসিলকে “একতরফা” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন সদস্যরা ।

আরও পড়ুন