বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে ৬ দফা দাবি প্রান্তিক পোল্ট্রি খামারিদের, অনশনের হুঁশিয়ারি পেপাল ও পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ ব্যাংকিং সুবিধা অভ্যন্তরীণ নৌবাণিজ্য বাড়াতে খাল ও নৌপথ পুনরুজ্জীবনের তাগিদ ডিসিসিআইয়ের কর ফাঁকি রোধ ও স্বচ্ছতা বাড়াতে একক করদাতা সনাক্তকরণ নম্বরের সুপারিশ আইএমএফের চলমান গ্যাস সংকটের মধ্যেই নোয়াখালীতে বাপেক্সের নতুন কূপ খনন শুরু ৩ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল বৃষ্টির অজুহাতে ঢাকার বাজারে কাঁচামরিচের দাম হু হু করে বাড়ছে

বাণিজ্য উপদেষ্টার সাথে বিমসটেক সেক্রেটারি জেনারেল এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, জানুয়ারি ৬: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর  সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে।

আজ সোমবার বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য,বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি  বিশেষ করে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।

এসময় বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহবান জানান।

বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন,বিমসটেককে আরো কার্যকর করতে  মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমন্ডলে এক্সপোর্ট ,ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।