বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ভিসা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আকতার হোসেনের চুক্তি বাতিল রপ্তানি বহুমুখীকরণে বিশ্বমানের হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর অভিবাসন ব্যবস্থাপনায় সমতা ও অধিকার নিশ্চিতের তাগিদ: বিল্‌স-এর কর্মশালায় ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬’ চূড়ান্তকরণ জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশে: খাদ্য মূল্যস্ফীতিতে বড় স্বস্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত: ২৫টি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলো এলপিপি বাংলালিংকের সাবসিডিয়ারি ‘নিও পিএসপি লিমিটেড’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের ট্যারিফের টাকা ফেরত, ক্ষতিপূরণ চান বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আকতার হোসেনের চুক্তি বাতিল

ঢাকা, ১২ আগস্ট (বিডিইকোনমি)- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্ত ভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

১১ আগস্ট ২০২৬ তারিখে মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি আজ (বুধবার) প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ১ জুলাই ২০২৫ তারিখের অফিস আদেশ (নং HRD-1: 28/2025) অনুযায়ী প্রধান অর্থনীতিবিদ পদে ড. আকতার হোসেনের চুক্তির যে মোদ অবশিষ্ট ছিল, তা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে।