বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব

ঢাকা, ৮ অক্টোবর (বিডিইকোনমি): বাংলাদেশে কম খরচে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং হেভি ফিউয়েল অয়েল (এইচএফও) সহ সাশ্রয়ী ও কার্যকর বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Şen)।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশের অচল বা অলস পড়ে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে সাশ্রয়ী ও টেকসই জ্বালানি সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইুর্ত এবং তুরস্কের বিখ্যাত ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘কারপাওয়ারশিপ’ (Karpowership)-এর প্রতিনিধি দল উপস্থিত ছিল।

তুর্কি প্রতিনিধি দলটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুততম সময়ে মন্ত্রণালয়ে তাদের প্রস্তাবনা উপস্থাপনের ইচ্ছা প্রকাশ করে। জ্বালানি মন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানান এবং বিস্তারিত মূল্যায়নের জন্য প্রতিনিধি দলের সঙ্গে আরও পর্যালোচনার সম্মতি জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত রামিস সেন জানান, কৌশলগত জ্বালানি খাতসহ বাংলাদেশে বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।