বুধবার ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ:
কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে ৬ দফা দাবি প্রান্তিক পোল্ট্রি খামারিদের, অনশনের হুঁশিয়ারি পেপাল ও পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ ব্যাংকিং সুবিধা অভ্যন্তরীণ নৌবাণিজ্য বাড়াতে খাল ও নৌপথ পুনরুজ্জীবনের তাগিদ ডিসিসিআইয়ের কর ফাঁকি রোধ ও স্বচ্ছতা বাড়াতে একক করদাতা সনাক্তকরণ নম্বরের সুপারিশ আইএমএফের চলমান গ্যাস সংকটের মধ্যেই নোয়াখালীতে বাপেক্সের নতুন কূপ খনন শুরু ৩ মাস পর ইতিবাচক ধারায় সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল বৃষ্টির অজুহাতে ঢাকার বাজারে কাঁচামরিচের দাম হু হু করে বাড়ছে

পেপাল ও পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২৯ জুলাই (বিডিইকোনমি ডটনেট)- ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিকারক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পেপাল (PayPal) ও পেওনিয়ার (Payoneer)-এর মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ও অর্থ স্থানাতর সেবা বাংলাদেশে চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নীতিমালায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব সেবা চালুর আইনি ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বাংলাদেশে কার্যরত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে এবং অ্যাগ্রিগেটরদের সাথে দ্বিপাক্ষিক পরিচালনা চুক্তি স্বাক্ষর করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব চুক্তির ফলে দেশীয় ব্যাংকগুলোর মাধ্যমে নিরাপদে সীমানা পেরিয়ে (ক্রস-বর্ডার) ডিজিটাল অর্থ স্থানান্তর, রেমিট্যান্স গ্রহণ, সেবামূল্য পরিশোধ, ই-কমার্স লেনদেন এবং ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সরাসরি দেশে আনা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থাকে আধুনিকায়ন করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করা এবং বিশেষ করে দেশের বিশাল ফ্রিল্যান্সিং খাত ও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক লেনদেন প্রবাহকে সহজতর করাই এই নতুন নীতিমালার প্রধান লক্ষ্য।