বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ শতাংশ, এসেছে ৮.৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নিরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন

তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ

ঢাকা, ১ অক্টোবর (বিডিইকোনমি): বীমা খাতের দীর্ঘদিনের বকেয়া ও পাওনা দাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগে তৃতীয় দফায় ৭,৬৪১ জন গ্রাহকের অনুকূলে মোট ২৬.৩৭ কোটি টাকা পরিশোধ করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আইডিআরএ জানায়, আগামী ৪ অক্টোবর ছয়টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের মাঝে এই অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা, বৈধ দাবি নিষ্পত্তি নিশ্চিত করা এবং গ্রাহকদের ন্যায্য অধিকার সুরক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিষ্ঠানভিত্তিক অর্থ বিতরণের তালিকায় সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা। কোম্পানিটির ২,৩৪৮ জন গ্রাহকের মধ্যে বিতরণ করা হবে ৯ কোটি টাকা। এ ছাড়া প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ২,১৪০ জন গ্রাহককে ৬.৭৮ কোটি টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স ১,৫৭৩ জন গ্রাহককে ৫.৩৫ কোটি টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১,৩৮১ জন গ্রাহকের ৪,৮৭,৯৭,৬৩৮ টাকার বীমা দাবি নিষ্পত্তি করবে।

অন্যদিকে, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ১৬৫ জন গ্রাহকের মাঝে ৩০ লাখ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৩৪ জন গ্রাহকের মাঝে ৫,৮১,৮৯২ টাকা বিতরণ করবে।

এর আগে প্রথম দুই দফায় ৮,৪১৭ জন গ্রাহকের মোট ৩৭.৫৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছিল আইডিআরএ। গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ২,৫৪৯ জন গ্রাহককে ১৪.৫১ কোটি টাকা এবং ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন গ্রাহকের মাঝে ২৩.০৩ কোটি টাকা বিতরণ করা হয়।

আসন্ন ৩য় দফার অর্থ বিতরণ সম্পন্ন হলে তিন ধাপ মিলিয়ে মোট ১৬,০৫৮ জন গ্রাহক তাদের পাওনা বাবদ সর্বমোট ৬৩.৯১ কোটি টাকা ফেরত পাবেন।

আইডিআরএ কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বীমা দাবি বকেয়া থাকার ফলে গ্রাহকদের মধ্যে যে আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল, তা নিরসনে সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খাতটিতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পুন ব্যক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।