শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালাদেশে জ্বালানি তেলের নির্বিঘ্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ এবং বিপণনে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পরিশোধিত জ্বালানি তেল বেসরকারি খাতে আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া তৈরি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, প্রস্তাবিত এই নীতিমালার মূল উদ্দেশ্য জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা। সরকারি বিদ্যমান কাঠামোর পাশাপাশি জরুরি পরিস্থিতি বা সংকটকালে জাতীয় স্বার্থে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।

খসড়া নীতিমালাটি সংশ্লিষ্ট সব অংশীজনের (স্টেকহোল্ডার) মতামত ও পরামর্শ গ্রহণ করার পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হলেই কেবল এই নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এই নীতিমালার আওতায় কোনো বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশিত হওয়ায় শনিবার (৮ আগস্ট) এ সংক্রান্ত স্পষ্টীকরণ বার্তা দেয় জ্বালানি বিভাগ। একইসঙ্গে নীতিমালার বিষয়ে প্রতিবেদন প্রকাশ বা মন্তব্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।