রবিবার ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য নীতির ওপর দায় চাপাচ্ছেন মার্কিন নাগরিকরা প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হলো ‘রভি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ রপ্তানি বাড়ছে, ভরসা এখনো পোশাকে—বৈচিত্র্যের নতুন ইঞ্জিন কি তৈরি হচ্ছে?<gwmw style="display:none;"></gwmw> তৃতীয় দফায় ৪ অক্টোবর ৭,৬৪১ গ্রাহককে ২৬.৩৭ কোটি টাকা দিচ্ছে আইডিআরএ<gwmw style="display:none;"></gwmw> ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ শতাংশ, এসেছে ৮.৫৭ বিলিয়ন ডলার বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমলেও নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রেখে প্রথম প্রান্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআরে দৈনিক লেনদেন ৫ গুণ বেড়ে ১৪৩.৫৪ কোটি টাকায় উন্নীত, ১ অক্টোবর থেকে মিলবে নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র উদ্যোগে কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি

ঢাকা, ১৯ আগস্ট (বিডিইকোনমি) — দেশের মাইক্রোএন্টারপ্রাইজ (ক্ষুদ্র উদ্যোগ) খাতে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও তৃণমূলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে জোরদার করতে বাংলাদেশ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার বাংলাদেশ ব্যাংক ভবনে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং পিকেএসএফ-এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. আনিছুর রহমান, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান বেগবান করার লক্ষ্যে চলতি বছরের ২৩ মে পিকেএসএফ-এর মাধ্যমে বাস্তবায়নের জন্য ৫ হাজার কোটি টাকার এই বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

তহবিলটির মূল লক্ষ্য হলো—গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে নতুন উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, বিদ্যমান ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ ভ্যালু চেইনে অন্তর্ভুক্ত উদ্যোগগুলোর সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

পুরো কার্যক্রমটি মূলত তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে পরিচালিত হবে:

  • আর্থিক সেবা প্রদান
  • ব্যবসাগুচ্ছভিত্তিক (ক্লাস্টার) ভ্যালু চেইন উন্নয়ন
  • উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন

চুক্তির আওতায় পিকেএসএফ দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় ব্যবসায়িক ক্লাস্টার গড়ে তুলে মাইক্রোএন্টারপ্রাইজ খাতে প্রায় ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবে।

মাঠপর্যায়ের ক্রমবর্ধমান ঋণের চাহিদা পূরণ এবং বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এই প্রণোদনা তহবিলটি একটি ‘আবর্তক তহবিল’ (Revolving Fund) হিসেবে পরিচালিত হবে। এর ফলে তহবিলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে, যা দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করতে সহায়তা করবে।