ঢাকা, ৩০ সেপ্টেম্বর (বিডিইকোনমি): গ্রাহকের আস্থার সুরক্ষা, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও নিরাপদ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে মাসব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, “তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব বাড়ার পাশাপাশি সাইবার সিকিউরিটির গুরুত্বও বহুলাংশে বেড়েছে। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মোঃ মাকসুদুর রহমান, আবু ছাঈদ মোঃ ইদ্রিস ও মোঃ জাকির হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান এবং উপ-শাখার ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশ থেকে এই উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।