শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা: গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের একটি উচ্চপর্যায়ের সভা বুধবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শীর্ষ নেতৃত্ব ও বিভিন্ন কমিটির প্রধানগণ অংশ নেন। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্সের ওপর একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়। দেশের শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং খাতে ব্যাংকের বর্তমান অবস্থান ও অগ্রযাত্রায় পর্ষদ সন্তোষ প্রকাশ করেছে।

সভায় ব্যাংকের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত’ গ্রহণ করা হয়। গৃহীত নতুন এই নীতিমালাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নত করাই এসব পদক্ষেপের মূল লক্ষ্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলামী ব্যাংকিং খাতের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।